ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে দুই বাসের সংঘর্ষে নিহত ১,আহত ১৫

অাকাশ জাতীয় ডেস্ক: 

যশোর-নড়াইল সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫জন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর- নড়াইল সড়কের করিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুশোভন চাকমা(৬০)।

দুর্ঘটনায় মির্জা (৪৫) নামে এক চালক ও সুপ্রতিপ চাকমার (৬৫) অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে বাঘারপাড়া থানা পুলিশ নড়াইল বাঘারপাড়া ফায়ার ব্রিগেডের সহযোগিতা নিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করে।

নিহত সুশোভন চাকমা রাঙামাটি জেলার সদর উপজেলার পরেশ কলোনির মৃত অমিয় কৃৃষার ছেলে।

আহতদের মধ্যে নড়াইল জেলার লক্ষীপাশা উপজেলার গবিনাথপুর গ্রামের মৃত নুর মোহম্মদের ছেলে মির্জা, রাঙামাটি জেলার সদর উপজেলার পরেশ কলোনির মৃত লাল বিহারীর ছেলে সুপ্রতিপ চাকমা, উৎপল বন্যা (৫৫), অনিল কুমার চাকমা (৫৫), সিমা চাকমা (৫০), প্রিয়োশি চাকমা (২৫), নাগরিক চাকমা (৫৫), ওসামা চৌধুরীসহ (৬৫) পনেরাজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷

স্থানীয় সূত্র ও যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনের আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী নাজমুল ইসলাম কাজল জানান, সকাল ৮টার দিকে করিমপুর গ্রামের উত্তোরন ক্লাবের সামনে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চালকসহ মোট ১৫জন আহত হয়।

রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা গাড়িটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী ৩২জন চাকমা আদিবাসী ভারতে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দরের দিকে যাচ্ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে রাস্তার জানজট মুক্ত করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে দুই বাসের সংঘর্ষে নিহত ১,আহত ১৫

আপডেট সময় ০৪:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮