ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

চট্টগ্রামে ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা অফিস সহকারী আটক

আকাশ জাতীয় ডেস্ক : 

চট্টগ্রামে বাঁশখালীতে ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা অফিস সহকারী শাহ আলমকে (৪৮) নিজ কার্যালয় থেকে আটক করেছে দুদক।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনার-২ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনার চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।

তিনি জানান, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের (নিরাপত্তা প্রহরী) কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করে। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

দুদকে অভিযোগকারী মোসাদ্দের মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানোর জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে ৯০ হাজার টাকা। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করি।

বাঁশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, অফিস সহকারী হিসেবে তার এমন কোনো আচরণ আমি এ পর্যন্ত দেখিনি। বিষয়টি আরও তদন্ত করা দরকার।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রিয়াস উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, আবুল হাসান, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা অফিস সহকারী আটক

আপডেট সময় ১১:২১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬