ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শিবচর থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বামী আবুল মৃধাকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল মৃধা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

জানা যায়- আবুল হোসেন, তার স্ত্রী নিহত রোকেয়া বেগম (৫৫) এবং দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার রাতে একইঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী আবুল মৃধা নিজেই রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা বলেননি।

নিহতের পরিবারটি চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে স্বামীকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬