ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব কি উইন্ডিজ সিরিজে খেলছেন?

আকাশ স্পোর্টস ডেস্ক:

আঙুলের ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝ পথে দুবাই থেকে দেশে ফেরত আসতে হয় সাকিব আল হাসানকে। এই ইনজুরির কারণে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষেও খেলা হয়নি তার। আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে সাকিবের খেলা প্রসঙ্গে কিছুদিন আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকে সাকিবকে পাওয়া না গেলেও মাঝামাঝি থেকে পাওয়া যাবে।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দলের ১০জন সদস্য। বাকিরা আজ কালের মধ্যে চলে আসবেন। আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মাঠের খেলায় ফিরতে আঙুলের চোটে আক্রান্ত সাকিব অনুশীলন শুরু করেছেন। নিজের অবস্থা নিয়ে বিশ্ব সেরা এই অলরাউন্ডার বুধবার বলেন, ‘আস্তে আস্তে শুরু করেছি। এরপর বুঝতে পারব কী হচ্ছে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভিতরে বুঝতে পারব, কী হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা প্রসঙ্গে বুধবার মিরপুর একাডেমি মাঠে সাকিব বলেন, ‘মাত্রই স্পিন দিয়ে ব্যাটিং শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হয়েছে। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, তখন বোঝা যাবে কী অবস্থায় আছি। প্রথম দিনের বিবেচনায় অনেক ভালো হয়েছে। কয়েক দিনের মধ্যে বুঝতে পারব, কী হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিব কি উইন্ডিজ সিরিজে খেলছেন?

আপডেট সময় ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮