ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিফটি করে চোখ রাঙাচ্ছেন টেইলর

আকাশ স্পোর্টস ডেস্ক:

একে একে ফিরে গেছেন টপঅর্ডারের সব ব্যাটসম্যান। তবে থেকে গেছেন ব্রেন্ডন টেইলর। কি স্পিন, কি পেস-কোনো কিছু দিয়েই আটকানো যাচ্ছে না তাকে। ইতিমধ্যে ক্যারিয়ারে নবম টেস্ট ফিফটি তুলে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছেন তিনি। ৯৫ বলে ৪ চারে পঞ্চাশ স্পর্শ করেন এ অভিজ্ঞ ব্যাটার।

শেষ খবর পর্যন্ত প্রথম সেশন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে জিম্বাবুয়ে। টেইলর ৫৪ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের জয়ের পথে এখন বড় কাঁটা তিনিই। ১০ রান নিয়ে তার সঙ্গী পিটার মুর। জয়ের জন্য সফরকারীদের দরকার এখনও ২৮২ রান। হাতে আছে ৬ উইকেট এবং দুই সেশন।

আগের দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ইনফর্ম ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ৪ এবং শন উইলিয়ামস ২ রান নিয়ে খেলা শুরু করেন। মন্থর শুরু করেন তারা। তবে খুব বেশিদূর এগোতে পারেননি। উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে ড্রেসিং রুমের পথ ধরান মোস্তাফিজুর রহমান। বেশিক্ষণ টিকতে পারেননি সিকান্দার রাজাও। তাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম। ফলে চাপে পড়ে জিম্বাবুয়ে।

এর আগে জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৬৮ রান তুলে ফেলে সফরকারীরা। কিন্তু এরপর ২ রানে ২ উইকেট হারান তারা। হ্যামিল্টন মাসাকাদজাকে (২৫) ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদী হাসান মিরাজ। অপর ওপেনার ব্রায়ান চারিকে (৪৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিফটি করে চোখ রাঙাচ্ছেন টেইলর

আপডেট সময় ০১:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮