ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে শুরু হচ্ছে শাকিবের ‘চালবাজ’

অাকাশ বিনোদন ডেস্ক:

শাকিব খানের চালবাজ ছবির শুটিং শুরুর কথা ছিল গত ২২ জুন, যুক্তরাজ্যে। কিন্তু ওই সময় শুরু হয় কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের দ্বন্দ্ব। এর জের ধরে শুটিংয়ে অংশ নেননি ফেডারেশনের কোনো কর্মী। ফলে বন্ধ হয়ে যায় ছবির শুটিং।

সেই দ্বন্দ্ব এখনো মেটেনি। তবে ভিন্ন পথে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। আগামী ৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের প্লে মাউন্টে শুরু হবে চালবাজ-এর শুটিং; জানালেন ছবিটির কলকাতার প্রযোজক ও এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা। আর ৬ সেপ্টেম্বর থেকে অংশ নেবেন শাকিব খান।’ এ ব্যাপারে ছবির বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন বলেন, ‘৪ সেপ্টেম্বর শাকিব খানসহ আমরা যুক্তরাজ্যে যাচ্ছি। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে সেখানে। এরপর বাকি কাজ হবে বাংলাদেশ ও কলকাতায়। শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানও। তিনি বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা শুনেছি। তবে শুটিংয়ের মাঝে ১২ সেপ্টেম্বর ওমানে যাব, ১৪ সেপ্টেম্বর সেখানে একটি শোতে অংশ নিয়ে ওই রাতেই যুক্তরাজ্যে ফিরব। আবার ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং।’

ছবিতে শাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতার নায়িকা শুভশ্রী। আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা, হাসান ইমাম এবং কলকাতার খরাজ মুখার্জি, বিশ্বজিৎ নাথ। চালবাজ ছবির কলকাতা অংশের পরিচালক জয়দীপ মুখার্জি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে শুরু হচ্ছে শাকিবের ‘চালবাজ’

আপডেট সময় ০৬:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭