ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাহমুদউল্লাহর মতে মুক্তি মিলবে যাতে

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ খেলছে বাংলাদেশ। ঠিক উল্টো চিত্র ক্রিকেটের অভিজাত সংষ্করণে। রঙিন পোশাক ছেড়ে সাদাটি গায়ে চাপালেই বিবর্ণ টাইগাররা। এজন্য অনেকেই ঘরোয়া লিগকে দায়ী করছেন।

তবে ভিন্ন সুর মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে। তার মতে, টেস্ট ক্রিকেটে ব্যর্থতার মূল কারণ এ ফরম্যাটের ধাঁচ আয়ত্ত্ব করতে না পারা। এ সমস্যা থেকে মুক্তি পেতে ধারাবাহিকতার বিকল্প নেই।

খর্বাশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। সেই রেশ কাটিয়ে না ওঠার আগেই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। রোববার হোম অব ক্রিকেট মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবে তারা। সিরিজ বাঁচাতে যেখানে জয়ের কোনো বিকল্প নেই।

এর আগে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, জাতীয় লিগে কমবেশি সব ব্যাটসম্যান রান করে, বোলাররা উইকেট পায়। তার মানে ঘরোয়া ক্রিকেট ভালো হচ্ছে। বোলাররা উইকেট না পেলে শুধু ব্যাটসম্যানরা রান করলেই বুঝতাম জাতীয় লিগ ফলপ্রসূ হচ্ছে না। ফলে ঘরোয়া লিগের অজুহাত দিয়ে লাভ নেই। আসলে আমরা টেস্টের ধরণটা বুঝে উঠতে পারছি না।

তিনি বলেন, আমরা যে টেস্ট ক্রিকেটের ধাঁচটা একদম ধরতে পারি না, তা কিন্তু নয়। যখন বুঝতে পারি, .তখন ভালো খেলি। তাই আমি বলব, সব আগে আমাদের ধারাবাহিক হতে হবে। ভালো খেলাটা ধরে রাখতে হবে। আমাদের পারফরম করতে হবে। ভালো করতে হলে এর বিকল্প নেই। এজন্য যা করতে হবে তা হলো আমাদের খারাপ খেলার কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মাহমুদউল্লাহর মতে মুক্তি মিলবে যাতে

আপডেট সময় ০৬:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮