ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো অপশক্তি ভর করুক তা কাম্য নয়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আমেরিকার ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় থাকার পরও নির্বাচনে তার দল হেরে যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে নাসিম বলেছেন, মালয়েশিয়াসহ ভারতেও ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়। বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোনো সুযোগ নেই। কোনো অপশক্তি দেশের ওপর ভর করুক তা কারো কাম্য নয়।

শুক্রবার কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণার পর গ্রামগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টসহ সব রাজনৈতিক দল ও জোটকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।

তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময় সংসদ নিষ্ক্রিয় থাকবে। সরকারের মন্ত্রীরা শুধু রুটিন কাজ করবেন। কোনো প্রকল্প গ্রহণ, অনুমোদন কিংবা বদলি পদায়ন করা যাবে না।

এ সময় নাটোর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, দলের প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোনো অপশক্তি ভর করুক তা কাম্য নয়: নাসিম

আপডেট সময় ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮