ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ বাংলাদেশের মালিকানায় আসবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

অাকাশ জাতীয় ডেস্ক:

ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে শুক্রবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা সম্পূর্ণভাবে গ্রহণ করবে বাংলাদেশ।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) সূত্র এ তথ্য জানায়।

উৎক্ষেপণের ছয় মাসের মাথায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্যাটেলাইট প্রকল্প অফিস থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে বুধবার স্যাটেলাইট হস্তান্তর নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল বোর্ডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যান্য সদস্য।

গত ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পর কক্ষপথে এটি ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছায়। ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইতিমধ্যে এই স্যাটেলাইট নানা সফলতার মুখ দেখিয়েছে। এ স্যাটেলাইটের মাধ্যমে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করা হয় এবং দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

তা ছাড়া কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ বাংলাদেশের মালিকানায় আসবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

আপডেট সময় ০৬:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮