ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলংকার জয়ের চেয়ে ড্র করা আরও কঠিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্টের চতুর্থ ইনিংসে এমনেতেই রান করা কঠিন। তার চেয়েও বড় ব্যাপার হলো গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে কোনো দলই ৯৯ রানের বেশি করতে পারেনি। অথচ সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীংলকাকে জয়ের জন্য ৪৬২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

তৃতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে শ্রীলংকা তুলেছে ১৫ রান। হাতে আছে দুদিন ও ১০ উইকেট। গল টেস্টের যা অবস্থা তাতে জয়ের চেয়ে ড্র করতে বেশি পরিশ্রম করতে হবে হাথুরুসিংহের শীষ্যদের।

বৃহস্পতিবার স্বাগতিকদের কাজটা কঠিন করে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান কেটন জেনিংস। টেস্টে দু’বছরের সেঞ্চুরিখরা ঘুচিয়ে ইংলিশ ওপেনার অপরাজিত ১৪৬ রান করেন। তার ইনিংসটি ৯টি চারে সাজানো। তার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করেছেন ৬ উইকেটে ৩২২ রান।

ইংল্যান্ডের হয়ে এছাড়া ৬২ রান করেন বেন স্টোকস। ৩৫ ও ৩৭ রান করেন জস বাটলার ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বেন ফোকস। শ্রীলংকার হয়ে দুটি করে উইকেট নেন দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ।

দিনের শেষ বিকালে সাত ওভার ব্যাট করতে নেমে বিনা উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৫ রান। জয়ের জন্য আরও ৪৪৭ রান করতে শ্রীলংকাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলংকার জয়ের চেয়ে ড্র করা আরও কঠিন

আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮