ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধান ক্ষেতে স’মিল ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে মস্তকবিহীন নূরুজ্জামান পুশি (৪০) নামে এক স’ মিল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিরামপুর উপজেলার কলেজ বাজারের স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার শালখুরিয়া ইউনিয়নের মধ্যমাগুড়া গ্রামের ধান ক্ষেত থেকে নূরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার স্থানীয় শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যন জানান, কাঠ ব্যবসার পাওনা টাকা চাইতে গত বুধবার বিকালে শালখুরিয়া ইউনিয়নের মধ্যমাগুড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে আসে নূরুজ্জামান। এমন অভিযোগে রফিকুলকে বৃহস্পতিবার জিজ্ঞাসা করলে তিনি এর কোনো সঠিক কোনো জবাব দিতে পারেননি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এনামুল হক চেয়ারম্যান জানান, বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা মাঠে ঘাস কাটতে গেলে রফিকুলের বাড়ির পাশে ধানক্ষেতে মস্তকবিহীন লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ আটক সন্দেহভাজন রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে নূরুজ্জামানের পরনের জামাকাপড় উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত রায় জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং এজাহারভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধান ক্ষেতে স’মিল ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ

আপডেট সময় ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮