ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের একটি টিম ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজারহাট এলাকার বি.কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের একজনের ব্যাগ থেকে ৬ হাজার, অপরজনের ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, আটক দুই নারী নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছেন।

তাদের মধ্যে সকিনা আক্তার (৩০) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা ছাব্বির আহমেদের মেয়ে। অপরজন শুকুতারা (২০) একই রেজিস্টার ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ফজল আহমেদের মেয়ে।

উপপরিচালক পারভীন আখতার জানান, এসব ইয়াবা ট্যাবলেট যশোরে বিক্রির জন্য কক্সবাজার থেকে নিয়ে এসেছিলেন ওই দুই নারী। গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক দুইজনকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট সময় ০৬:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬