ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সঙ্গে সংঘর্ষ-সংঘাত চায় না। শান্তির রাজনীতি চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলের নেতাকর্মীরা চাঁদাবাজি-মাস্তানি করলে বিএনপি থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে আমীর খসরু বলেন, চাঁদাবাজ মাস্তানদের কোনও স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোনও প্রভাব পড়বে না।

তিনি বলেন, খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে। খালেদা জিয়া কখনো আপস করেননি।

বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশে দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। কামার-কুমার সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে। যাতে সবাই এর সুফল ভোগ করে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক বিএনপি নেতা, মো. শাহাবুদ্দিন, মো. জাফর, মো. ইউসুফ, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, বিএনপি নেতা মো. হারুন, মো. ইকবাল, মো. সাবের, মো. রেজাউল, মো. জসিম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জসিমসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু

আপডেট সময় ১১:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬