ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

তুষার প্রশ্নে টাইগার কোচের জবাব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা গেছে স্বপ্নের মতো। তবে টেস্টে এসেই ভরাডুবি। সিলেট টেস্টে খর্বাশক্তির দলটির কাছে দেড় দিন আগে এবং ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। তাই ঘুরেফিরে আসছে তুষার ইমরানের নাম।

ঘরোয়া ক্রিকেটে যত ব্যাটিং রেকর্ড, সবই তুষারের। সাম্প্রতিক সময়ে আছেন ফর্মের মগডালে। ঘরোয়া লিগে রানবন্যা বইয়ে দেয়া ব্যাটসম্যানকে কেন টেস্ট দলে নেয়া হল না? দুই ম্যাচের প্রথম টেস্টে হেরে গেলেও এখনও সিরিজ বাঁচানোর সম্ভাবনা আছে বাংলাদেশের। এ জন্য মিরপুর টেস্টে জিততেই হবে। তো পরের টেস্টে কী তাকে বিবেচনা করা হবে?

এ টপঅর্ডার ব্যাটসম্যানকে নিয়ে এ রকম আরও প্রশ্নের জবাব দিতে হল টাইগার কোচ স্টিভ রোডসকে। তবে তার চেয়ে টেস্টে সুযোগ পাওয়া ব্যাটসম্যানদেরই এগিয়ে রাখলেন তিনি।

সিলেট টেস্টে হারের পর দিন অর্ধেক ক্রিকেটার ঢাকায় ফিরেছেন। বাকিরা ছিলেন সেখানেই, যাদের বেশিরভাগই তরুণ। কালবিলম্ব না করে ওই দিনই তাদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন রোডস। এর ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, যারা এখন জাতীয় দলে খেলছে, জাতীয় লিগে তারাও প্রচুর রান করেছে। যার নাম বলছেন (তুষার ইমরান), তার চেয়েও বেশি রান করেছে ওরা। নাজমুল হোসেন শান্ত ১৮০ করেছে, লিটন দাস ২০০ করেছে, মুমিনুল হক ১০০ করেছে, আরিফুলও ডাবল সেঞ্চুরি করেছে।

টাইগার কোচ বলেন, এখন জাতীয় লিগে প্রচুর রান হচ্ছে। এ মুহূর্তে দলে যারা খেলছে, তারা সবাই ভালো খেলোয়াড়। আমরা সেরা খেলোয়াড়দেরই খেলাচ্ছি। সেরা একাদশই মাঠে নামাচ্ছি। এ দল নিয়েই আমরা ঘুরে দাঁড়াব।

সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর। হোম অব ক্রিকেট মিরপুরে এখন হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের চিত্র মাহমুদউল্লাহরা পাল্টাতে পারেন কিনা, তাই দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

মদিনায় নবীজির (সা.) রওজা জিয়ারত করবেন কিভাবে?

তুষার প্রশ্নে টাইগার কোচের জবাব

আপডেট সময় ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮