ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমায় রাজি হননি সালমান

অাকাশ বিনোদন ডেস্ক:

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা পদ্মাবতী। শুরু থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে সিনেমাটি। বর্তমানে পুরোদমে চলছে শুটিং। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং। কিন্তু রণবীর-দীপিকা নয় এই চরিত্র দুটিতে অভিনয়ের জন্য প্রথমে ভাবা হয়েছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। কিন্তু সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় শেষ পর্যন্ত এ সিনেমায় দেখা যাচ্ছে না এ জুটিকে।

সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে প্রকাশিত কলামে জানানো হয়, সালমান-ঐশ্বরিয়া ব্রেকআপের পরও সঞ্জয় লীলা বানসালি তাদের নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন। এমনকি রাজি আছেন কিনা তা জানতে তিনি এ দুই তারকার সঙ্গে কথাও বলেছেন।

জানা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন ঐশ্বরিয়া। তবে তিনি শর্ত দিয়েছিলেন আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে হবে সালমানকে। কারণ সিনেমায় আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর একসঙ্গে কোনো দৃশ্য নেই। কিন্তু রাজি হননি সালমান খান।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানায়, সিনেমাটি প্রেমের গল্প হলে সালমান রাজি হতেন। সালমান চাইছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে পুণরায় হাম দিল দে চুকে সনম সিনেমার ম্যাজিক তৈরি করতে। তাই ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্সের সুযোগ না থাকায় তিনি রাজি হননি। আর পুরো বিষয়টিতে খুবই হতাশ হয়েছেন সঞ্জয় লীলা বানসালি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমায় রাজি হননি সালমান

আপডেট সময় ০১:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭