ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

অাকাশ জাতীয় ডেস্ক: 

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে। এছাড়া শনিবার ভর্তি পরীক্ষা হবে। পরে ৯ ও ১০ নভেম্বরও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাস ছাড়াও গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠানগুলো হলো- শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাইস্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয় ও এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

২ নভেম্বর ‘ডি’ ইউনিট সকাল ১০.০০-১১.০০ ও ‘ই’ ইউনিট বিকাল ৩.০০-৪.০০। ৩ নভেম্বর ২০১৮ তারিখে ‘এফ’ ইউনিট সকাল ১০.০০-১১.০০, ‘জি’ ইউনিট বিকাল ৩.০০-৪.০০। ৯ নভেম্বর ২০১৮ তারিখে ‘সি’ ইউনিট সকাল ১০.০০-১১.০০, ‘এইচ ’ ইউনিট বিকাল ৩.০০-৪.০০। ১০ নভেম্বর ‘আই’ ইউনিট সকাল ১০.০০-১১.৩০টা, ‘বি’ ইউনিট দুপুর ১.০০-২.০০, ‘এ’ ইউনিট বিকাল ৩.৩০-৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

বিশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

আপডেট সময় ০৯:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮