ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

তাসকিন-সৌম্যর দলে থাকা নিশ্চিত, বাদ পড়বেন যারা

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত এখন বাংলাদেশ। এগার বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে মুখিয়ে আছেন ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আজ।

কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় পা রাখে স্টিভেন স্মিথ ও তার দল। এসময় এলিট ফোর্সের প্রায় ৩০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর দুটায় বাংলাদেশ দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

জানা গেছে, ইতোমধ্যে নির্বাচকরা দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়েছেন। এখন বোর্ড সভাপতির অনুমোদনের পরই দল ঘোষণা হবে। গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, প্রথম টেস্টের দলটা হবে ১৪ সদস্যের।

শুনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে ঠাঁই হবে না মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খ্যাতি পাওয়া মুমিনুল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশেও ছিলেন না। নিউজিল্যান্ডে হাফ সেঞ্চুরি করলেও ভারতে একমাত্র টেস্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় রান না পাওয়ায় মুমিনুলকে দল থেকে ছেঁটে ফেলার সম্ভাবনা জেগেছে। অথচ গত কয়েক বছরে টেস্টে দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান এ বাঁহাতি। এ ফরম্যাটে দেশের পক্ষে সবচেয়ে ভালো ব্যাটিং গড় তারই। ২২ টেস্টে ৪৬.৮৮ গড়ে চারটি সেঞ্চুরিসহ ১ হাজার ৬৮৮ রান করেছেন তিনি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় আরও ঈর্ষনীয়, ৫৮.০৯।

মাহমুদউল্লাহ অবশ্য শ্রীলঙ্কায় শেষ টেস্টের দলেই ছিলেন না। কোচ চন্ডিকা হাতুরুসিংহের পরিকল্পনায় মুমিনুল-মাহমুদউল্লাহ না থাকার আভাসও স্পষ্ট। মিরপুরে গত কয়েকদিনের ম্যাচ পরিস্থিতিতে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না তারা দুজন।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে দলে থেকে যেতে পারে মুমিনুলের নাম। তেমনটা না হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে থাকতে পারে মুমিনুল, মাহমুদউল্লাহর নাম। আজ প্রস্তুতি ম্যাচের দলটাও ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

সবকিছু ঠিক থাকলে টেস্ট দলে ফিরছেন নাসির হোসেন ও পেস বোলার শফিউল ইসলাম। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে টেস্ট দল থেকে বাদ পড়বেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

তাসকিন-সৌম্যর দলে থাকা নিশ্চিত, বাদ পড়বেন যারা

আপডেট সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭