ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন বছরেই বিয়ে রণবীর-আলিয়ার

আকাশ বিনোদন ডেস্ক:

নভেম্বরে দুটি হেভিওয়েট বিয়ে দেখার অপেক্ষায় রয়েছে গোটা বলিউড। একটা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের, অন্যটি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার ১০ বছরের ছোট মার্কিন প্রেমিক নিক জোনাসের। এই দুটি খবরের রেশ না কাটতেই সামনে এলো আরেকটি খুশির খবর। সামনের বছরেই নাকি বিয়ে করতে যাচ্ছেন ইন্ডাস্ট্রির আরেক তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ‘পরিবারের সবাই আলিয়াকে স্বাগত জানিয়েছে। রণবীরের মা-বাবা, বোন এবং পরিবারের সবার কাছেই নাকি আলিয়া খুব আদরের। বিয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে রণবীরের মাথায়ও। এবার আনন্দের সঙ্গেই তিনি সেটা সেরে ফেলবেন। বিয়ের তারিখ ঠিক করার ক্ষেত্রে ঋষি কাপুরের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে রণবীর-আলিয়া।’

সূত্রের আরও দাবি, নামকরা প্রযোজক ও পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাট তার ভবিষ্যত সম্পর্কে খোলাখুলি কিছু না জানালেও বিয়ের পরও তিনি অভিনয় চালিয়ে যাবেন। কারিশমা ও কারিনা কাপুরের মা ববিতা এবং রণবীর কাপুরের মা নীতু সিং বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আলিয়া নাকি সেই ভুল করবেন না।

এদিকে আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির কোমো লেকের রাজকীয় প্রসাদে হতে যাচ্ছে দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ে। পরে দেশে ফিরে ১ ডিসেম্বর মুম্বাইতে হবে তাদের গ্র্যান্ড রিসেপশন। অন্যদিকে নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। তিন দিন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আপাতত এই দুই বিয়ে নিয়েই মশগুল হিন্দি সিনেমার জগত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন বছরেই বিয়ে রণবীর-আলিয়ার

আপডেট সময় ০২:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮