ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাশরাফির মুখে তরুণদের প্রশংসা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিনিয়রদের হাতে ধরে ম্যাচ জেতাটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের। তরুণদের পারফর্ম নিয়ে নানা সমালোচনা চলছিল। কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ সেই তরুণদের হাত ধরেই জিতল বাংলাদেশ। আর তরুণদের এই পারফর্ম নিয়ে খুশি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় তরুণদের প্রশংসা করে মাশরাফি বলেন,‘সাকিব-তামিমকে ছাড়া এশিয়া কাপে ভালো করেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল এখানেও ভালো করবো। আশা ছিল তরুণারা নিজেদের সেরাটা দিতে পারবে। সত্যিই তারা দারুণ খেলেছে। বিশেষ করে সৌম্যর আজকের ইনিংসটি ছিল অসাধারণ। লি্টন, সাইফউদ্দিন পুরো সিরিজে ভালো করেছে।’

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে এবার টেস্টে সিরিজের প্রস্তুতি। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।তার বদলে অধিনায়কের ভূমিকায় থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিশ্বাস টেস্টে তার অধীনেও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন,‘এখন দায়িত্বটা মাহমুদউল্লাহর। আশা করি তার নেতৃত্বে আমাদের টেস্ট দলটি ভালো করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাশরাফির মুখে তরুণদের প্রশংসা

আপডেট সময় ০১:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮