ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টুখেল অসন্তুষ্ট

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নাপোলির সঙ্গে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে এখন পর্যন্ত পিএসজির ঝুলিতে তিন ম্যাচে চার পয়েন্ট। দলের ছন্দহীনতায় অসন্তুষ্ট কোচ টমাস টুখেল শিষ্যদের কাছে আরও ভালো পারফরম্যান্স চান।

নিজেদের মাঠে বুধবার সি-গ্রুপের ম্যাচ ২-২ গোলে ড্র করে দু’বার পিছিয়ে পড়া পিএসজি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ৭৭ মিনিটে আবারও পিছিয়ে পড়া দলকে যোগ করা সময়ের গোলে এক পয়েন্ট এনে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

চলতি আসরে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র পিএসজির। চার পয়েন্ট নিয়ে গ্রুপে তাদের অবস্থান তৃতীয়। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে নাপোলি।

দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন টুখেল। তবে ম্যাচজুড়ে বাজে মুহূর্তগুলোর কারণে শিষ্যদের সমালোচনাও করেন জার্মান এই জার্মান কোচ, ‘পুরো ৯০ মিনিটজুড়ে কেন আমরা একই রকম খেলা খেলতে পারি না? আমরা শুরুটা করেছিলাম ভালো। এরপরই নিজেদের খেলাটা হারিয়ে ফেলি। ৩০ মিনিট আমরা ব্যক্তিকেন্দ্রিক খেলা খেলেছি। দ্বিতীয়ার্ধ সেই তুলনায় ভালো। কৌশল পরিবর্তন করেছিলাম। আরও বেশি আক্রমণ এবং চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে আমরা অনেক সুযোগ পেয়েছি। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুখেল অসন্তুষ্ট

আপডেট সময় ১১:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮