ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফিকে খেলানো উচিত: জয়াবর্ধনে

আকাশ স্পোর্টস ডেস্ক:

হেরেই চলছিল বাংলাদেশ। হারতে হারতে হাপিত্যেশ করে মরছিলেন টাইগাররা। একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়! যাকে বলে কোণঠাসা। ঠিক সেই ক্ষণে দলের হাল ধরেন মাশরাফি বিন মুর্তজা। তিনি যেন জিয়নকাঠি। তার স্পর্শে বদলে যায় দলের চেহারা।

এখন তো ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। কয়েক বছর ধরে ঘরে-বাইরে জয়ের ধারা অব্যাহত রেখেছেন লাল-সবুজ জার্সিধারীরা। দেশে হোক, ক্রিকেটের আঞ্চলিক কিংবা বিশ্ব আসরে- সবখানেই ফেভারিটের মতো খেলছেন তারা। নেপথ্য কারিগর মাশরাফি। সব সাফল্যের পেছনে মহীরুহের ভূমিকায় আছেন তিনি।

স্বাভাবিকভাবেই মাশরাফিকে প্রশংসায় ভাসালেন লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে- সে খুবই ভালো অধিনায়ক, ভালো মানুষও বটে। তার ব্যাপারে কারও অভিযোগ নেই। মাঠে সবসময় সতেজ থাকে। সতীর্থদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ দলটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ও।

সাবেক লংকান অধিনায়কের মতে, মাশরাফি যতদিন ফিট থাকবে, তাকে ততদিন দলের সঙ্গে রাখা উচিত। সেটিই হবে বাংলাদেশের জন্য মঙ্গল। টাইগারদের এতদূর আসার পেছনে তার অবদান অনেক। সে অনেক অভিজ্ঞ। সে দলের জন্য দারুণ কিছু করতে পারছে।

বাংলদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর বসতে পারে আগামী জানুয়ারিতে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর তোড়জোড় শুরু হয়ে গেছে। রোববার প্লেয়ার্স ড্রাফট। দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জয়াবর্ধনে। তিনি খুলনা টাইটান্সের কোচের দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফিকে খেলানো উচিত: জয়াবর্ধনে

আপডেট সময় ০২:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮