ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফজলে রাব্বির ওপর বিশ্বাস আছে মাশরাফির

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট সম্পূর্ণ আলাদা বিষয়। লিগে নিয়মিত রান করার পরও এমন অনেক ক্রিকেটার আছেন যারা জাতীয় দলে টানা ব্যর্থ হয়েছেন। নতুন পরিবেশ এবং নার্ভাসনেস কেটে উঠতে অবশ্যই সময়ের দরকার।

এক ম্যাচে খারাপ করেছে বলেই যে ফজলে মাহমুদ রাব্বিকে দলকে থেকে ছেঁটে ফেলতে হবে সেই মতে বিশ্বাসী নন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘একটা ম্যাচ দিয়ে কাউকে বিচার করা সম্ভব নয়।’

আগামীকাল বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। দিবা-রাত্রির এই মাচ শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাশরাফি।

জাতীয় দলের নতুন ক্রিকেটার ফজলে রাব্বি প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি রাব্বির আরেকটি সুযোগ পাওয়া উচিত। একজন ক্রিকেটারকে একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। প্রথম ম্যাচে রাব্বি যে বলে আউট হয়েছে তাতে ওকে দোষ দেয়া যায় না। তাছাড়া ক্রিকেট খেলার মধ্যে কাউকে দোষারোপ না করাই ভালো। রাব্বিকে খেলানোর সিদ্ধান্ত আমি একা নিতে পারব না। এখানে সবার মতামত গুরুত্বপূর্ণ। তবে আমাদের যে খুব বেশি বিলাসিতা দেখানোর সুযোগ নেই, সেটাও মাথায় রাখতে হবে। তারপরও যতখানি সম্ভব তাকে সমর্থন দিতেই হবে।’

গত রোববার মিরপুরে নিজের অভিষেক ম্যাচে ৪ বল খেলে শূন্য রানে ফেরেন ফজলে মাহমুদ রাব্বি। তার আউট নিয়ে মাশরাফি বলেন, ‘যে বলে আউট হয়েছেন রাব্বি, সেটাতেও দোষ দেয়ার কিছু নেই। আর ক্রিকেট খেলা দোষাদুষির জিনিস না। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে টেনে নিয়েছি সামনের পথে। যতটুকু সম্ভব হয় করেছি। আমাদের বিলাসিতা করার সুযোগও নেই। ওটাও মাথায় রাখতে হবে। যেহেতু ভরসা রেখে গেছি, এখনও রাখছি। রাব্বিকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা যায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফজলে রাব্বির ওপর বিশ্বাস আছে মাশরাফির

আপডেট সময় ০৯:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮