ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ভাইয়ের হাতে মুক্তিযোদ্ধা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় শ্রীপুর উপজেলার নবগ্রামে ভাই ও ভাতিজার হাতে খুন হয়েছেন মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ বিশ্বাস (৬৫)। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বসের ছেলে রাজু বিশ্বাসের সঙ্গে চাচা রায়হান বিশ্বাস ও চাচাতো ভাই রাজু বিশ্বাসের হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় ওয়াজেদ বিশ্বাস পরিস্থিতি শান্ত করতে এলে তাকেও মারধর করেন ভাই ভাতিজা। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে দ্বারিয়াপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কাওছার বিশ্বাসকে ঘটনার দিনই আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ভাইয়ের হাতে মুক্তিযোদ্ধা খুন

আপডেট সময় ০২:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭