ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মেসির ইনজুরি বার্সার জন্য সুখবর

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইনজুরির কারণে তিন সপ্তাহ ছিটকে গেছেন লিওনেল মেসি। তাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোববার এল ক্লাসিকো খেলতে হবে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষেও ছোট ম্যাজিসিয়ানকে ছাড়া নামতে হবে কাতালানদের। স্বভাবতই দুঃশ্চিন্তা গ্রাস করার কথা তাদের।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রেকর্ড-পরিসংখ্যান আমলে নিলে মেসির ইনজুরি বার্সার জন্যই সুখবর। তাকে না পাওয়া নিয়ে ভাবার কোনো কারণ নেই। আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই দলটির জয়ের হার ঈর্ষণীয়। তিনি থাকলেও যতটা নয়।

২০১০-১১ মৌসুমের পর মেসিকে ছাড়া ৬১টি ম্যাচ খেলতে হয়েছে বার্সাকে। এসময়ে কখনো ইনজুরি, কখনো বিশ্রাম, কখনো বরখাস্তের কারণে খেলতে পারেননি ফুটবলের বরপুত্র। তবে জয় তুলে নিতে সমস্যা হয়নি ব্লাউগ্রানাদের। বরং এসময়ে তাদের জয়ের হার দুর্দান্ত। ৬১ ম্যাচের ৪৯টিতেই জিতেছে তারা, ড্র ছয়টিতে, বাকি ছয়টিতে হার। লা লিগা, চ্যাম্পিয়নস লিগেও জিততে সমস্যা হয়নি।

ফলে আশায় বুক বাঁধতে পারেন বার্সা সমর্থকরা। আসছে দুই মহারণে মেসিকে ছাড়াই জয় পেতে পারেন আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

গেল শনিবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের বড় জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। পরে স্ক্যান করে দেখা যায়, তার ডানহাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মেসির ইনজুরি বার্সার জন্য সুখবর

আপডেট সময় ০৪:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮