ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ার মামলায় মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করা হয়। ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিকালে মামলার শুনানিতে আদালতের বিচারক ফারজানা আহমেদ ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে গত ১৬ অক্টোবর রাত ১২টার দিকে বেসরকারি টেলিভিশন ৭১এ প্রচারিত অনুষ্ঠান ‘৭১ এর জার্নাল’ টকশোতে নারীনেত্রী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন।

এ ঘটনার পর থেকে নারী সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ নিয়ে বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নারী সাংবাদিকরা। এরই ধারাবাহিকতায় ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে এ মামলা দায়ের করেন।

লিজা জানান, মইনুল হোসেনের মন্তব্য সব নারী সাংবাদিকের জন্য অবমাননাকর। তাই তিনি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনে আসামি ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার মামলায় মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৮:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮