ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাজঘরে মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠছিলেন ইমরুল কায়েস। মিস্টার ডিপেন্ডেবলও দিচ্ছিলেন দারুণ সঙ্গ। তবে হঠাৎই ছন্দপতন। হার মানলেন মুশফিক (১৫)। ব্রেন্ডন মাভুতার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ফলে চাপেই থাকল স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান। ক্রিজে রয়েছেন ইমরুল কায়েস (৪৩) ও মোহাম্মদ মিথুন (৭)

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। তবে শুভসূচনা এনে দিতে পারেননি তারা। শুরুতেই টেন্ডাই চাতারার শিকারে পরিণত হন লিটন।

পরে ক্রিজে আসেন ফজলে মাহমুদ রাব্বি। তবে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। একই বোলারের শিকার বনে ডাক মেরে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের ৪১ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১০ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ।

২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। এ ম্যাচ জিতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান মাশরাফিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাজঘরে মুশফিক

আপডেট সময় ০৪:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮