ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইলিশ ছিনতাইয়ের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে জেলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ ছিনতাইকালে স্থানীয় জনতা ও জেলেদের হাতে আটক হয়েছেন সোহেল রানা নামে পুলিশের এক এএসআই।

শুক্রবার উপজেলার শামুরবাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার দুই সহযোগী মো. মোহন ও লিটন শেখ আটক করেন জেলেরা। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার জৈনসার এলাকায়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় নিয়োজিত জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ নেয়ার সময় স্থানীয় জনতা ও জেলেরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের কাছে তাদের সোপর্দ করে।

তিনি আরও জানান, জেলেরা অভিযোগ করে বৃহস্পতিবারও আটক এএসআই সোহেল জেলেদের কাছ থেকে ইলিশ ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে জেলেরা জানতে পারে সে লৌহজং থানায় কর্মরত নয়। শুক্রবার আবারও জেলেদের কাছ থেকে ইলিশ আনতে গেলে জেলেরা তাকে আটক করে।

শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জেলেদের কাছ থেকে জোরপূর্বক মা ইলিশ ও টাকা আদায় করার সময় জনতা ও জেলেরা তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হবে।

এএসআই সোহেল আগে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ডিএমপিতে বদলি হন বলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইলিশ ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০২:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮