ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে: তসলিমা নাসরিন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

নিজেদেরকে প্রগতিশীল জাতি বলে কেন এতো চাই চাই করে বাঙালি, সে প্রশ্ন রেখেছেন তিনি।

সোমবার দুপুর ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কলকাতার কয়েকটি বাংলা পত্রিকার বিজ্ঞাপনের পাতার ছবি পোস্ট করেন তিনি।

সেসব বিজ্ঞাপন প্র্রসঙ্গে তসলিমা নাসরিন লিখেন, ‘বাঙালি নাকি প্রগতিশীল! আজও জাত, ধর্ম ঠিক থাকা চাই। আজও পাত্রীর গায়ের রঙ ফর্সা হওয়া চাই। আজও পাত্রীকে সুন্দরী হওয়া চাই। আজও পাত্রের চেয়ে পাত্রীর বয়স কম হওয়া চাই। যৌতুক আগেও চাইতো, এখনও চায়। তবে আগে যেটা চাইতো না লোকে , এখন চায়— সেটা হলো পাত্রীর টাকা, মাস গেলে বেতন।

বিয়ের পর পাত্রীর চাকরি করা চলবে না – এই হুমকিটা বন্ধ হয়েছে। এখন আদেশ জারি হয়, চাকরি করে বেতনের টাকাটা পাত্রর হাতে দিতে হবে।

জাত চাই, ধর্ম চাই, ফর্সা চাই, লম্বা চাই, স্লিম চাই, শিক্ষিতা চাই, সুন্দরী চাই, পণ চাইয়ের কাতারে যোগ হয়েছে টাকা চাই।

বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে। এই হলো পরিবর্তন। শুধু বাঙালি নয়, হিন্দু নয় ; বাঙালি অবাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিশ্চান এই উপমহাদেশের সবারই একই হাল।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে: তসলিমা নাসরিন

আপডেট সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮