ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে ৮ দিনে ৪৯ জন জেলের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

চলমান মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীতে রোববার পর্যন্ত ৮ দিনে ৪৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৪ জনকে জরিমানা, ৪ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৩৬৩ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছেন ভ্রাম্যমান আদালত।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশব্যাপী গত ৭ অক্টোবর থেকে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে। এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এর অংশ হিসেবে রাজবাড়ীর ৪টি উপজেলায় (সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ) পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ দিনে উপজেলাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৪৯ জন জেলেকে ২০ দিন, ১৫ দিনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সময়ে ৪ জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৪ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৩৬৩ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় প্রদান করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান যুগান্তরকে জানান, স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। নিষেধাজ্ঞার সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে ৮ দিনে ৪৯ জন জেলের কারাদণ্ড

আপডেট সময় ১০:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮