ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ উইকেটের সহজ জয় পেল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাজকোট টেস্টের মতো হায়দরাবাদেও তিন দিনে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম টেস্টে ইনিংস ও ২৭২ রানে জয় পায় ভারত। হায়দরাবাদে ১০ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

আগের দিনে ৪ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছিল ভারত। রোববার তৃতীয় দিনে ফের ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এদিন মাত্র ৫৯ রান যোগ করতেই ৬ উইকেট হারায় ভারত।

আগের দিনের করা ৭৫ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে এদিন মাত্র ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। দুর্দান্ত খেলা সত্ত্বেও ২০ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের এই সহঅধিনায়ক।

একই অবস্তা রিশব প্যান্টের। আগের দিনে ৮৫ রানে অপরাজিত থাকা রিশব এদিন আর মাত্র ৭ রান যোগ করতেই বিপদে পড়ে যান। ইনিংসের শুরু থেকে দুর্দান্ত খেলা রিশব মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। গ্যাব্রিলের শিকারে পরিণত হওয়ার আগে ১৩৪ বলে ১১টি চারও ২টি ছক্কার সাহায্যে ৯২ রান করেন রিশব।

রাহানে এবং রিশবের বিদায়ের পর উইকেটে আর স্থায়ী হতে পারেননি ভারতীয় কোনো ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ রানে একাই ৫ উইকেট নেন জেসন হোল্ডার। ৩ উইকেট নেন গ্যাব্রিল।

৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উমেশ যাদবের গতি আর জাদেজা এবং অশ্বিনের স্পিনে কাবু হয়ে মাত্র ১২৭ রানেই অলআউট উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সুনিল আম্রিস। ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন উমেশ। ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ৭২ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ওপেনার পৃথ্বী শ ও লোকেশ রাহুল। দুজনেই ৩৩ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১/১০ (চেজ ১০৬, হোল্ডার ৫২; উমেশ ৬/৮৮) এবং দ্বিতীয় ইনিংস: ১২৭/১০ (আম্রিস ৩৮; উমেশ ৪/৪৫)।

ভারত ১ম ইনিংস: ৩৬৭/১০ (রিশব ৯২, রাহানে ৮০, পৃথ্বী ৭০; হোল্ডার ৫/৫৬)। এবং দ্বিতীয় ইনিংস: ৭৫/০ (রাহুল ৩৩*, ‍পৃথ্বী ৩৩*)।

ফল: ভারত ১০ উইকেটে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: উমেশ যাদব (ভারত)

সিরিজসেরা: পৃথ্বী শ (ভারত)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ উইকেটের সহজ জয় পেল ভারত

আপডেট সময় ০৯:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮