ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফজলে রাব্বি এখন অনেক পরিণত: সুমন

আকাশ স্পোর্টস ডেস্ক:

যে বয়সে ক্রিকেট ছেড়ে দেয়ার রেওয়াজ আছে। অথচ সেই বয়সেই অভিষেক হচ্ছে ফজলে মাহমুদের। এ ব্যাপারে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ওর ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে গত পাঁচ-ছয় বছর আগেই হাইপারফরম্যান্স স্কোয়াডে ছিল। তখন সে প্রমিসিং স্টার ছিল। তারপর অফ ফর্মে চলে যায়। ঘরোয়া ক্রিকেটে রানে ছিল। কিন্তু শেষ তিন বছর ধরে সে অনেক বদলে গেছে। ওর খেলায় অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক পরিণত।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি তাকে অনেক আগে থেকেই দেখছি। ওর ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব আগ্রাসী ব্যাটিং করত। সে এখন দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে। তাছাড়া বড় শট খেলার সামর্থ্য রাখে। সে একজন ভালো ফিল্ডারও। সব মিলিয়ে সে আমাদের জন্য প্যাকজে বলা চলে।’

৩০ বছর বয়সে ফজলে রাব্বিকে দলে নেয়া প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘দলে অভিজ্ঞতা ও নতুনদের একটা মিশ্রণ গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দুইজন অভিজ্ঞ খেলোয়াড়র (সাকিব-তামিম) নেই, তাই ওই মিশ্রণ খুব দরকার ছিল। আগে ৩০ বছররে পর একটা ছেলের ফিটনেস ধরে রাখা কঠিন ছিল। এখন সেটা থেকে বেরিয়ে এসেছে। ফিটনেসের মান অনেক বেড়েছে।’

জাতীয় দলে ফজলে রাব্বির ভূমিকা কি হবে? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সহকারী নির্বাচক বলেন, ‘ও শুরু করেছিল একজন ওপেনার হিসেবে। এখন সে মিডল অর্ডারে ব্যাট করছে। ওর জন্য তিন থেকে পাঁচ-ছয়ের মধ্যে ব্যাট করা আর্দশ হবে। মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফজলে রাব্বি এখন অনেক পরিণত: সুমন

আপডেট সময় ০৮:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮