ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মির্জাপুরে নিউএইজ কারখানায় আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে নিউএইজ কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে নিউএইজ বোতাম তৈরির কারখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর ও কালিয়াকৈর থানার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বোতাম তৈরির সব মেশিন, মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বোতাম তৈরির ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনার পর টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন, মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে নিউএইজ কারখানায় আগুন

আপডেট সময় ০৩:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮