ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুফল পেলে রাতের অফিস নিয়মিত: মেয়র খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

নগর সেবার কাজ ভাগ করে দিনের বেলায় চাপ কমাতে রাতের অফিসের সুফল পেলে তা নিয়মিত করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার ডিএসসিসি নগর ভবনে রাতভর অফিস করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা মেয়র জানান, এই কার্যক্রমের সফলতা পর্যালোচনা করে রাতের শিফটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত রাত ১১ টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত নগর ভবনে থেকে পরিচ্ছন্নতাসহ উন্নয়ন কাজ সরাসরি তদারকি করেন মেয়র। পাশাপাশি দাপ্তরিক কাজও পরিচালনা করেন তিনি।

মেয়রের পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও অফিস করেন। খোকন বলেন, তারা এই সেবা চালু করলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে বলে আশা করছেন তারা। এতে নগরে দিনের বেলার কাজ ভাগাভাগি হলে যানজটও কমবে।

মেয়র খোকন সাংবাদিকদেরকে বলেন, ‘নাইট শিফট স্থায়ীভাবে চালু করা যায় কি না, সেটা চূড়ান্ত করতেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’

আপাতত সপ্তাহে কেবল বৃহস্পতিবার রাতে এই শিফট চালু থাকবে। ইতিবাচক সাড়া পাওয়া গেলে তা দুই দিন করা হবে। এরপর হবে তিন দিন।

মেয়র বলেন, ‘যদি দেখা যায়, এতে নগর সেবার মান বেড়েছে, তাহলে চূড়ান্তভাবে নাইট শিফট চালু করবে ডিএসসিসি। তখন সপ্তাহের প্রত্যেক কর্ম দিবসেই দিনের পাশাপাশি রাতেও ডিএসসিসির অফিস সচল থাকবে।’

এই উদ্যোগ তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়নি বলেও জানান খোকন। বলেন, ‘সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) শহরের বিভিন্ন করপোরেশন ও সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান নাইট শিফটে কাজ করে। রাত নয়টা থেকে তাদের শিফট শুরু হয়। সকালে আরেকটি শিফট শুরু হয়। তারা পুরো সময়টাকে ব্যবহার করছে। এর সুফলও মিলছে সেখানে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুফল পেলে রাতের অফিস নিয়মিত: মেয়র খোকন

আপডেট সময় ০৪:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮