ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি ,মা ছেলে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক : 

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এক নারী ও তার ছেলেকে। গ্রেফতার দুজন সম্পর্কে মা ও ছেলে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

ইসারুল্লাহ রিয়াদ বয়স ১৩ উপজেলার শীতলী রোকেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মা হারা এই শিশুটি মান্দারতলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে ২৩ জানুয়ারি ২০২৬ সকালে রিয়াদ মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে শীতলী মাঠ এলাকা থেকে রিয়াদের আপন চাচাতো ভাই সুমন এবং চাচি শ্যামলী খাতুন তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তারা রিয়াদকে ভোলা জেলার একটি হিজড়া পল্লীতে বিক্রি করে দিয়ে এলাকায় ফিরে স্বাভাবিকভাবে বসবাস করতে থাকে।

রিয়াদের দাদা শামছুল রহমান জানান নাতির কোনো খোঁজ না পেয়ে তারা সুমনের কাছে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে রিয়াদের বাবা জসিম উদ্দিনকে মারধর করে। এতে তাদের সন্দেহ আরও গভীর হয়। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মান্দারতলা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শ্যামলী খাতুন এবং তার ছেলে সুমনকে আটক করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিখোঁজ শিশু রিয়াদকে উদ্ধারে পুলিশের একটি টিম শিগগিরই ভোলা জেলায় যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি ,মা ছেলে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬