ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’

অপুর স্পিন আর শাহাদাতের গতিতে উড়ে গেল চট্টগ্রাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যাট হাতে রনি তালুকদারের ডাবল এবং আব্দুল মজিদের সেঞ্চুরি পর লড়াই করেছেন ঢাকা বিভাগের বোলাররা। জাতীয় দলের অফ স্পিনার নাজমুল ইসলাম অপুর ঘূর্ণি আর শাহাদাত হোসেন রাজিবের গতিতে উড়ে গেল চট্টগ্রাম। জাতীয় লিগের শেষ দিনে ২১৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ঢাকা বিভাগ।

বৃহস্পতিবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের করা ৩ উইকেটের ১৩৫ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। জয়ের জন্য শেষ দিনে চটতলার ক্রিকেটারদের প্রয়োজন ছিল ৩৪৭ রান। পরাজয় এড়াতে হলে পুরো দিন ব্যাট চালাতে হতো।

কিন্তু শেষ দিনে ৪৬.১ ওভারে ১৩২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৪৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ২৬৭ রানেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক মুমিনুল হক। এছাড়া ৬০ রান করেন অলরাউন্ডার সাইফুদ্দিন। ঢাকার হয়ে ৭৫ রানে ৫ উইকেট শিকার করেন অপু ৪৬ রানে ৪ উইকেট নেন শাহাদাত হোসেন রাজিব।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা বিভাগ-চট্টগ্রাম বিভাগ

ঢাকা ১ম ইনিংস: ২৩৮/১০ (তাইবুর ৬৩, সাইফ হাসান ৫৯; লিখন ৫/৬১, নাঈম হাসান ৩/৭৪)। এবং

দ্বিতীয় ইনিংস: ৩৮৫/ ১ ইনিংস ঘোষণা (রনি তালুকদার ২২৮*, মজিদ ১৩২)।

চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪২/১০(সাদেকুর ৩০; শাহাদাত ৪/৬২)। এবং

দ্বিতীয় ইনিংস: ২৬৭/১০ (মুমিনুল ৬২, সাইফুদ্দিন ৬০; অপু ৫/৭৫, শাহাদাত ৪/৪৬)।

ফল: ঢাকা বিভাগ ২১৪ রানে জয়ী।

ম্যাচসেরা: রনি তালুকদার (ঢাকা, ৫৯ ও ২২৮*)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

অপুর স্পিন আর শাহাদাতের গতিতে উড়ে গেল চট্টগ্রাম

আপডেট সময় ০৯:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮