ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবা, আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ৩ ‘সাংবাদিক’সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা কক্সবাজারের টেকনাফ বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ করা হয় ‘এবি’ টিভির একটি লোগো ও ক্যামেরা স্ট্যান্ড।

আটককৃতরা হলেন- ঢাকার উত্তরখান আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও দৈনিক আলোকিত সকাল সম্পাদক ও প্রকাশক মোখলেসুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা সদরের আব্বাস নগর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল্লানপাড়ার মাস্টার আবুল মনজুরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও গাড়ি চালক কুড়িগ্রামের বুড়িয়ামারীর পাথরডুবির মুহা. নুরুজ্জামানের ছেলে মো. মানিক (৩৫)।

কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনড্রাইভ রোডে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে ইনানীতে তল্লাশি চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ৩ সাংবাদিক ও গাড়ির চালককে আটক করা হয়।

ডিবি পুলিশ কার্যালয়ে আটক মোখলেছুর রহমান মাসুম সাংবাদিকদের বলেন, পুলিশের হাতে আটক সাইফুলের বাড়ি টেকনাফের নতুন পল্লানপাড়ায়। তার আমন্ত্রণে টেকনাফ বেড়াতে এসেছিলেন মোখলেছুরসহ অন্যরা। সাইফুল দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরায় বসবাস করে আসছিলেন। তিনি সম্প্রতি দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেছেন।

তাদের অজ্ঞাতে সাইফুল ইয়াবাগুলো গাড়িতে বহন করছিলেন বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবা, আটক ৪

আপডেট সময় ০১:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭