ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

৩০ রানের লজ্জায় বাংলাদেশ নারী দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে ৩০ রানের লজ্জায় পড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের করা ৮৮ রানের জবাবে ৩০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৫ উইকেটের সহজ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান।

এটাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। এর আগের পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এতদিন সেটাই ছিল সালমাদের সর্বনিম্ন দলীয় স্কোর।

তবে নারীদের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর আফ্রিকার দেশ মোজাম্বিকের। গত আগস্টে নামিবিয়ার বিপক্ষে ২৫ রানে অলআউট হয় মোজাম্বিক।

বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করে বাংলাদেশ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান নারী ক্রিকেট দল।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। শেষ পর্যন্ত ১২.৫ ওভারে ৩০ রানেই অঅলাউট হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দলের হয়ে কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ফিগার টপকাতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ। পাকিস্তানের হয়ে ৩ ওভারে শূন্য রানে ৩ উইকেট নেন আমান আমিন। এছাড়া দুটি করে উইকেট ভাগাভাগি করেন আইমান আনওয়ার, নিদা দার ও নাসরা সান্ধু।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৪ ওভারে ৮৮/৫ (জাভেরি খান ২৫, নাহিদা খান ১৮; নাহিদা আখতার ২/১৯)।

বাংলাদেশ: ১২.৫ ওভারে ৩০/১০ রান (রুমানা ৯; আমান আমিন ৩/০)।

এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

৩০ রানের লজ্জায় বাংলাদেশ নারী দল

আপডেট সময় ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮