ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলব: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক: 

সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ ও নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলব বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ওদের (জাতীয় ঐক্য) ঐক্য হচ্ছে সন্ত্রাস, জঙ্গি, যুদ্ধাপরাধ ও দুর্নীতিবাজদের ঐক্য। ওদের ঐক্য গ্রেনেড হামলাকারী, নীতি ও আদর্শহীন নেতাদের ঐক্য। আমরা এদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলব।

রোববার সকালে জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ও বিএনপির বর্তমান নেতৃত্ব চায় না বেগম জিয়া মুক্তি পাক। তারা (বিএনপি) চায় বেগম খালেদা জিয়া জেলেই থাক এবং তারেক রহমান বিদেশেই থাক। তাই তারা (বিএনপির বর্তমান নেতৃত্ব) সুচতুরভাবে বিএনপির কর্মী-সমর্থকদের ধোকা দিয়ে খালেদা-তারেককে মাইনাস করছে এবং তারা ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যে স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ যারা লালন পালন করে সেই বিএনপি-জামায়াত এবং তাদের দোসরদের বিরুদ্ধে আমরা জনতার ঐক্য গড়ে তুলব। সমাবেশের নামে আর যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।

আয়োজক সংগঠনের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, চিত্রনায়িকা নতুন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলব: হাছান

আপডেট সময় ১২:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮