ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কনটেন্ট বানিয়েই ১০১ মিলিয়ন ডলার আয় তরুণীর

আকাশ নিউজ ডেস্ক :

সোফি রেইন, যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি দাবি করেছেন, ‘OnlyFans’ নামের প্ল্যাটফর্ম থেকে রিপোর্ট লেখা পর্যন্ত মোট ১০১ মিলিয়ন ডলার আয় করেছেন। তার এই আয় নিয়ে সন্দেহ ও সমালোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার OnlyFans ড্যাশবোর্ডে সর্বমোট আয় ১০১ মিলিয়ন ডলারেরও বেশি দেখা গেছে।

ভিডিওতে সোফি রেইন বলেন, “আয় নিয়ে সন্দেহকারীদের উদ্দেশে এটি আমার শেষ প্রতিক্রিয়া। আমি আমার আয়ের বিষয়ে মিথ্যা বলছি না। আমার মিথ্যা বলার কোনও কারণ নেই।”

ভিডিওতে তাকে বারবার ড্যাশবোর্ড রিফ্রেশ করতে এবং সাম্প্রতিক আয় ও সর্বমোট আয়ের তথ্য দেখাতে দেখা যায়।

তবে একই সঙ্গে নতুন ও আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তাও দেন সোফি। তিনি জানান, তার মতো সাফল্য অর্জন সবার পক্ষেই সম্ভব নয়। তার ভাষায়, গড়ে একজন OnlyFans ক্রিয়েটর মাসে প্রায় ১৫০ ডলার আয় করেন। বিশাল ফলোয়ার বেস বা অসাধারণ ভাগ্য ছাড়া রাতারাতি মিলিয়নিয়ার হওয়া সম্ভব নয়।

এর আগে ২০২৪ সালের শেষের দিকে সোফি রেইন জানিয়েছিলেন, তিনি এক বছরেই ৪৩ মিলিয়নের বেশি ডলার আয় করেছেন, যা সে সময় কিছু পেশাদার ক্রীড়াবিদের বার্ষিক আয়ের চেয়েও বেশি ছিল। বিলাসবহুল জীবনযাপন-ব্যক্তিগত জেট ও দামি গাড়ি কেনার পাশাপাশি তিনি তার আয়ের প্রায় ৭০ শতাংশ বিনিয়োগ করেন বলেও জানান। এছাড়া নিজের প্রাথমিক আয়ের একটি অংশ দিয়ে বাবার ঋণ পরিশোধ করেছিলেন।

কে এই সোফি রেইন?

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে জন্ম নেওয়া সোফি রেইনের বয়স বর্তমানে ২১ বছর। আগে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করতেন তিনি। পরে OnlyFans অ্যাকাউন্টের কারণে চাকরি হারিয়ে পুরোপুরি অনলাইন কনটেন্ট তৈরিতে মনোযোগ দেন। বর্তমানে OnlyFans এ তার প্রায় ১ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ৮ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কনটেন্ট বানিয়েই ১০১ মিলিয়ন ডলার আয় তরুণীর

আপডেট সময় ১১:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬