ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ সন্ধ্যায় সেই পাকিস্তানকে আবার গোলবন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ১৭-০ গোলে জিতেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখে সেমিফেইনালে ওঠে গেছে গোলাম রব্বানী ছোটনের দল।

স্বপ্না সাতটি, মার্জিয়া চারটি, শিউলি আজিম দুটি গোল করেন। বাকি চার গোলদাতা আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী।

আগামী মঙ্গলবার ‘বি’গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে দল। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ১২-০ গোলে হারায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর শুরু হয় এ টুর্নামেন্ট।

ভুটানের রাজধানী থিম্ফুতে প্রথমার্ধে ৮-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে হয় ১১ গোল। বাংলাদেশের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের গোলমুখে ভালো একটি আক্রমণও করতে পারেনি পাকিস্তানের মেয়েরা।

সপ্তম মিনিটে মার্জিয়া এগিয়ে নেন দলকে। দশম মিনিট পর স্বপ্না ব্যবধান বাড়ান। ১৩তম মিনিটে মার্জিয়ার গোলে ৩-০ তে লিড নেয় বাংলাদেশ। ২২তম মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণে করেন মার্জিয়া। এরপর গোল করেন সিরাত, শিউলি ও মিশরাত। প্রথমার্ধের শেষ দিকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন স্বপ্না। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় ৮-০ গোলে।

দ্বিতীয়ার্ধের যেন আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৮তম মিনিটে হয় দুই গোল। গোল দাতা আঁখি ও স্বপ্না। ৬৯তম মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান বাড়ান শিউলি।

এরপর চার মিনিটের মধ্যে গোল হয় তিনটি। গোলদাতা মার্জিয়া, স্বপ্না ও কৃষ্ণা। শেষ দিকে স্বপ্না আরও দুটি এবং তহুরা এক গোল করলে ১৭-০ গোলের জয় নিয়ে মাছ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল

আপডেট সময় ১২:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮