ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ওয়ানডে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের শুরুতে অসাধারণ বোলিং করে আলোচনায় ঝড় তুলেছিলেন মোস্তাফিুজর রহমান। এরপর ইনজুরির কারণে তার কাটারে ধার কমে যায়। বর্তমানে পুরোনো সেই ফর্মে ফিরেছেন কাটার মাস্টার।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে নতুন এবং পুরোনো বলে অসাধারণ কিছু ডেলিভারি দিয়েছেন দেশের অন্যতম সেরা এ পেস বোলার। সেই সুবাধে ওয়ানডে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন মোস্তাফিজ।

এশিয়া কাপের ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সেই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‌্যাংকিংয়েও। ওয়ানডে ক্রিকেটে বোলারদের তালিকায় ৪ ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের তালিকায় ৬৫১ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।

৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় পেস বোলার যশপ্রিত বুমরাহ। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রশিদ খান। আফগান এ লেগ স্পিনার ৩৫৩ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানকে হটিয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে এসেছেন।

আর ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ইনজুরিতে আক্রান্ত সাকিব। ৩৩৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার হিসেবে তিনে অবস্থান আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির।

এশিয়া কাপে অসাধারণ বোলিং করায় ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বোলারদের তালিকায় ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অন্যদিকে এশিয়া কাপে না খেলেও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছেন বিরাট কোহলি। তবে দুই ধাপ এগিয়ে ৮৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৮১৮ পয়েন্ট নিয়ে তিনেই পড়ে আছেন জো রুট।

এশিয়া কাপেরে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছেন। এশিয়া কাপে ব্যাট হাতে অসাধারণ খেলার সুবাদে ছয় ধাপ এগিয়ে ৭০২ পয়েন্ট নিয়ে ১৬তম পজিশনে উঠে এসেছেন মুশফিকুর রহিম।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ওয়ানডে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ

আপডেট সময় ০৮:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮