ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপের সেরা একাদশে মুশফিক-মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশ দলকে ৩ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা নিশ্চিত করেছে ভারত। এশিয়া কাপে বেশি কিছু ক্রিকেটারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

অসাধারণ পারফর্ম করে যাওয়া এই ক্রিকেটাররা জায়গা পেয়েছেন এশিয়া কাপের সেরা একাদশে।

এশিয়া কাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় দলের নেতৃত্ব দেন রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার এশিয়া কাপে সেরা ওপেনার হিসেবে আছেন। তার সংগ্রহ ৫ ম্যাচে ৩১৭ রান।

রোহিত শর্মার পাশাপাশি দাপুটে ব্যাটিং করেছেন শিখর ধাওয়ান। উদ্বোধনীতে এশিয়া কাপে রোহিত-শিখরই সেরা জুটি। শিখর ধাওয়ানে সংগ্রহ ৫ ম্যাচে ৩৪২ রান।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে জন্য সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে ফর্মের তুঙ্গে ছিলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। ৫ ম্যাচে ৬০.৪০ গড়ে এক সেঞ্চুরিতে ৩০২ রান করেন মুশফিক।

মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য পারফেক্ট পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এশিয়া কাপে অসাধারণ খেলেছেন ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার। ৫ ম্যাচে ৭০.৩৩ গড়ে মালিকের সংগ্রহ ২১১ রান।

এরপর নজর কেড়েছেন আফগানিস্তানের হাশমতউল্লাহ শহীদি। ৫ ম্যাচে ৬৫.৭৫ গড়ে ২৬৩ রান সংগ্রহ করেন আফগান এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

রশিদ খানের নামটা না বললেই নয়। এশিয়া কাপে তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম। ১০ উইকেট নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের সেরা বেলার তিনিই। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও অসাধারণ খেলেছেন এই লেগ স্পিনার।

এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এ বাঁ-হাতি পেস বোলার ইনজুরি থেকে ফিরে অসাধারণ বোলিং করে নজর কেড়েছেন। এশিয়া ১০ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে তিনি।

অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত খেলেছেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। বিশেষ করে বল হাতে অসাধারণ খেলেছেন তিনি। ৬ ম্যাচে তার শিকার ১০ উইকেট।

অলরাউন্ডার হিসেবে ভালোই খেলেছেন মোহাম্মদ নবি। ৩৩ বছর বয়সী আফগান এ অলরাউন্ডার ব্যাট হাতে ৫ ম্যাচে ১৩৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৬ ম্যাচে ১০ উইকেট শিকার করে নজর কেড়ছেন।

বোলিংয়ে বৈচিত্র ছিল যশপ্রীত বুমরার। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ৪ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপের সেরা একাদশে মুশফিক-মোস্তাফিজ

আপডেট সময় ১২:১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮