ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘হাসিনা- এ ডটারস টেল’ ট্রেলার প্রকাশ (ভিডিও)

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হয়েছে ‘হাসিনা- এ ডটারস টেল’ সিনেমা। ফেসবুকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক পেজে ট্রেলারটি প্রকাশ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ট্রেলারটি প্রকাশ করেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

বার্তা সংস্থা ইউএনবির খবর অনুযায়ী, ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু সিনেমাটি নির্মাণ করেছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ৭০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করতে পাঁচ বছর লেগেছে পরিচালকের।

সিনেমাটির পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ণ করেছেন বিভিন্ন ভূমিকায়। কখনো বঙ্গবন্ধুর মেয়ে কিংবা কারও বোন, কখনো একজন নেতা কিংবা সারা দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে। শিগগিরই সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘হাসিনা- এ ডটারস টেল’ ট্রেলার প্রকাশ (ভিডিও)

আপডেট সময় ১০:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮