ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

শনিবারের সমাবেশ পেছাতে আপত্তি নেই বিএনপির: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক: 

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশ একদিন পেছাতে আপত্তি নেই বিএনপির। দলের মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন সমাবেশ পিছিয়ে ৩০ সেপ্টেম্বরের পরে নেবেন না তারা।

তবে সমাবেশ পেছাবেই এমন কথাও বলেননি বিএনপি নেতা। জানান শনিবার অথবা রবিবার— যেদিনই হোক তাদেরকে যেন সোহরাওয়ার্দী উদ্যানেই অনুমতি দেয়া হয়।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী। বলেন, ‘সমাবেশের ব্যাপারে আমাদের প্রস্তুতি সম্পন্ন। বৃহত্তর ঢাকা জেলা এবং অঙ্গ সংগঠন— সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ আমাদেরকে অনুমতির বিষয়টি নিশ্চিত করবে— আমরা সেটার অপেক্ষায় আছি।’

বিএনপি প্রথমে সমাবেশের ঘোষণা দিয়েছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু ২৮ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচি আছে জানিয়ে সমাবেশ পেছানোর পরামর্শ দেয় ঢাকা মহানহর পুলিশ। পরে বিএনপি ২৯ সেপ্টেম্বর শনিবার সমাবেশের ঘোষণা দেয়। সেদিন আবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করবে ১৪ দল।

এই পরিস্থিতিতে একই দিন দুই জায়গায় দেশের দুই প্রধান দলের সমাবেশ নিয়ে নেতাদের মধ্যে বাকযুদ্ধ বেঁধেছে।

রিজভী বলেন, ‘আমরা সোহরাওয়ার্দীতেই চাচ্ছি এবং আমরা আগামীকালই (শনিবার) চাচ্ছি। তবে আমরা একটা ইয়ে… রেখেছি, বলেছি যে, আমরা আর পেছাতে পারব না। ২৯ তারিখ না হলে ৩০ তারিখে তারা বিবেচনা করতে পারে। সেক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই।’

‘এর বাইরে আমরা যেতে পারব না। বিএনপির প্রতিনিধিদল পুলিশ কর্তৃপক্ষকে সেটা বলে এসেছে। রোববারে দিলেও আমরা সমাবেশ করব।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা ২৯ তারিখের ওপর জোর দিচ্ছি। যদি তারা মনে করেন ৩০ তারিখে দেবেন— সেটা তারা দিতে পারেন। এর আগেও তারা বলেছে ২৭ তারিখের জায়গায় ২৯ তারিখ। আমরা সেটা মেনে নিয়েছি। আমরা এবার আর পেছাতে পারব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

শনিবারের সমাবেশ পেছাতে আপত্তি নেই বিএনপির: রিজভী

আপডেট সময় ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮