ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

পাকিস্তান ফেভারিট, তবে ওরাও জানে আমরা বিপজ্জনক: রোডস

আকাশ স্পোর্টস ডেস্ক:

অভিজ্ঞতা এবং শক্তির বিচারে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তবে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত ফাইনালে শীষ্যদের ওপর তার বিশ্বাস রয়েছে।

মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, সত্যি বলতে, পাকিস্তান এই ম্যাচে ফেবারিট। তবে তাতে আমাদের আপত্তি নেই। বরং খুব ভালো জায়গায় আছি আমরাও। ওরাও জানে আমরা বিপজ্জনক দল। আন্ডারডগ হিসেবে ম্যাচে যাওয়াটা আমাদের পক্ষেও কাজ করতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়া পাকিস্তান, এশিয়া কাপে ভারতের কাছে পাত্তাই পায়নি। গ্রুপপর্ব এবং সুপার ফোরের দুইবারের সাক্ষাতে বাজেভাবে হেরেছে। তবে অনিশ্চয়তার দল পাকিস্তান যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে। সেটা ভালো করেই জানা রোডসের।

বাংলাদেশ দলের এই কোচ বলেন, পাকিস্তান দলের প্রতি আমাদের সমীহের কমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যা করেছিল, এখনো খুব বেশি আগের কথা নয়। দারুণ খেলেই জিতেছিল। এই টুর্নামেন্টে ওদের একটু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু ওরা বিপজ্জনক দল। নিজেদের দিনে ওরা সত্যিই ভয়ঙ্কর হতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে।

রোডস আরও বলেন, ক্রিকেট দল হিসেবে ওদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি আমরা। তবে আমরাও বিপজ্জনক দল এবং তারাও সেটা জানে। দারুণ লড়াই হবে। ম্যাচটি কার্যত সেমিফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে আসার পর আমরা এটিই চেয়েছিলাম, এই জায়গাতেই আসতে চেয়েছিলাম। এখন চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে খেলতে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তান ফেভারিট, তবে ওরাও জানে আমরা বিপজ্জনক: রোডস

আপডেট সময় ১১:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮