ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে বিরল রেকর্ড গড়লেন ধাওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপে ফর্মের তুঙ্গে শিখর ধাওয়ান। ভারতীয় এ ওপেনার গ্রুপপর্বে নিজেদের প্রথম খেলায় দুর্বল হংকংয়ের বিপক্ষে ১২৭ রান করেন। এরপর শক্তিশালী পাকিস্তান এবং বাংলাদেশ দলের বিপক্ষে করেন ৪৬ ও ৪০ রান করে। গত রোববার সর্বশেষ ম্যাচে সুপার ফোরের খেলায় পাকিস্তানের বিপক্ষে খেলেন ১১৪ রানের ম্যাচ জয়ী ইনিংস।

চলমান এশিয়া কাপের চার ম্যাচে সর্বোচ্চ দুটি সেঞ্চুরিতে ৩২৭ রান নিয়ে শীর্ষে রয়েছেন ধাওয়ান। ব্যাট হাতে অসাধারণ খেলে যাওয়া ভারতীয় এ ওপেনার গত শুক্রবার বাংলাদেশ দলের বিপক্ষে বিরল নজির স্থাপন করেন।

টাইগারদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের ক্যাচ নেন ধারওয়ান। এর আগে উইকেটরক্ষক ছাড়া মাত্র ৬ জন ভারতীয় ক্রিকেটারের এক ম্যাচে ৪টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছিলেন।

১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় ৪টি ক্যাচ নিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ১৯৯৭ সালে টরেন্টোতে পাকিস্তানের বিপক্ষে ৪টি ক্যাচ নিয়েছিলেন সাবেক অধিনায়ম মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৯৮ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৪টি ক্যাচ নিয়েছিলেন শচীন টেন্ডুলকার।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি ক্যাচ নেন রাহুল দ্রাবিড়। ২০০৩ সালে জোহানসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ৪টি ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ কাইফ। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভিভিএস লক্ষ্মণ নেন ৪টি ক্যাচ। এবার সেই তালিকায় নাম লেখালেন শিখর ধাওয়ানও।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ৫টি ক্যাচ নেয়ার রেকর্ডটি আছে দিক্ষণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডসের। ফিল্ডিংয়ে অসাধারণ প্রতিভার অধিকারী রোডস ১৯৯৩ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশ: ৪৯.১ ওভারে ১৭৩/১০ (মিরাজ ৪২, মাশরাফি ২৬,মাহমুদউল্লাহ ২৫; জাদেজা৪/২৯, ভুবেনেশ্বর ৩/৩২, বুমরাহ ৩/৩৭)।

ভারত: ৩৬.২ ওভারে ১৭৪/৩ (রোহিত শর্মা ৮৩*, ধাওয়ান ৪০)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের বিপক্ষে বিরল রেকর্ড গড়লেন ধাওয়ান

আপডেট সময় ০৯:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮