ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান দিয়ে জাতীয় সংসদে বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল করেছেন মাদ্রাসাশিক্ষক ও ছাত্ররা।

রোববার দুপুরে খুলনার জামেয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা এ শুকরিয়া মিছিলের আয়োজন করে।

মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

শুকরিয়া মিছিলে শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এর আগে মাদ্রাসার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য দেন- শায়খুল হাদিস মাওলানা আজমল আলী, মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন ও মাওলানা ছরোয়ার হুসাইন, মাদরাসার শিক্ষাসচিব ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা মাহফুজুর রহমান, মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা মাজহারুল ইসলম, আলেমে দিন মুফতি মাসুম বিল্লাহ, প্রধান মুফতি মাওলানা জাহাঙ্গীর হুসাইন ও মুফতি সাঈদ হুসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ইসলামপ্রিয় প্রধানমন্ত্রী। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দিয়ে মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। তার সরকারের আমলে দেশ শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রসহ সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল

আপডেট সময় ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮