ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্দান্ত খেলছে আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের উন্নতি চোখে পড়ার মতো। নবীন হয়েও শক্তিশালী দলের মতোই খেলছে আফগানিস্তান ক্রিকেট দল। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই খেলায় শ্রীলংকা ও বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করেছে আফগানরা।

সুপার ফোরেও পাকিস্তানের বিপক্ষেও অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আফগান ক্রিকেটাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৫ ওভারের খেলা শেষে ৯৩ রান। ৩৬ ও ২৪ রান নিয়ে ব্যাট করছেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি।

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই।

আবুধাবিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীলংকাকে ৯১ রানে হারের লজ্জা দেয় আফগানরা। সেই জয় অব্যাহত রেখেছে আসগার বাহিনী। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে তারা। টাইগারদের ১৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উঠতি দলটি।

শ্রীলংকা-বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। দুর্দান্ত ফর্মে আছেন শাহজাদ, রহমত শাহ, নবী, মুজিব, রশিদরা। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচ জিততে হলে তাই সেরাটাই দিতে হবে পাকিস্তানকে। অধিকন্তু জয়ে এ পর্ব শুরু করতে চায় আফগানরা।

অন্যদিকে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ে মিশন শুরু করে পাকিস্তান। তবে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি সরফরাজ বাহিনী। স্রেফ উড়ে যায় তারা। চিরশত্রু পড়শির বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বর্তমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ীরা।

অবশ্য পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে আনপ্রেডিক্টেবল দলটি। দুটিতেই জিতেছে। এর মধ্যে একটি লড়াই ছিল ২০১৪ এশিয়া কাপে। সেবার আফগানদের ৭২ রানে হারিয়েছিল পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্দান্ত খেলছে আফগানিস্তান

আপডেট সময় ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮