ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অধিকাংশ ফেরি বন্ধ, বাড়ছে যানজট

অাকাশ জাতীয় ডেস্ক:

পানি বেড়ে পদ্মা এখন খরস্রোতা নদীতে রূপ নিয়েছে। উজানে ব্যাপক ভাঙনের পলি আসায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে নাব্য সংকট প্রকট রুপ নিয়েছে।

ঘূর্ণি স্রোতে সোমবার থেকে আবারো চলাচলে অচলাবস্থার সৃষ্টি হলে বন্ধ রয়েছে অধিকাংশ ফেরিই। যা চলছে তাতে সময় লাগছে দ্বিগুনেরও বেশি।

ফলে ঘাট এলাকায় যানবাহনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এতে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

লৌহজং টার্নিংয়ে ঘূর্ণি স্রোতে সৃষ্টি হয়ে গত ১০ জুলাই থেকে নৌরুটে অচলাবস্থা সৃষ্টি হয়। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি বিকল্প চ্যানেল চালু হয় ১৬ জুলাই।

কিন্তু যানবাহন বোঝাই একটি ডাম্ব ফেরি ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডোবার উপক্রম হলে ৭ আগস্ট নতুন চ্যানেলটি বন্ধ হয়ে যায়।

এরপর থেকে লৌহজং টার্নিং হয়েই অনেকটা ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরি চলছিল। ঈদের আগে পরেও ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও শ্রমিকদের।

এবার ট্রাকসহ ছয়শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকে পড়ায় যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কর্তৃপক্ষের বিকল্প রুট ব্যবহারের পরামর্শে বেশ কিছু মালবাহী ট্রাক ইতিমধ্যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলে যাওয়ায় শুক্রবারে যানজট কিছুটা কমেছে বলে জানিয়েছেন কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক সালাম হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অধিকাংশ ফেরি বন্ধ, বাড়ছে যানজট

আপডেট সময় ০৩:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮