ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দিনের অধিবেশনে ১৮ বিল পাস

অাকাশ জাতীয় ডেস্ক: 

১০ কার্যদিবসে ১৮টি বিল পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় সংসদের ২২তম অধিবেশন। আজ বৃহস্পতিবার অধিবেশন সমাপ্তসংক্রান্ত আদেশটি পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল জাতীয় সংসদের এই ২২তম অধিবেশন।

চলতি দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি। এর আগের তিন মাসের ভেতর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে সংবিধানে। নির্বাচন পরিচালনার জন্য এর আগে গঠিত হবে নির্বাচনকালীন সরকার।আগামী অক্টোবর মাসে বসবে চলতি সংসদের শেষ অধিবেশন।

আজ শেষ হওয়া অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলের মতো বহুল আলোচিত কয়েকটি বিল পাস হয়েছে। ১০ দিনে মোট বিল পাস হয়েছে ১৮টি। এত অল্প সময়ে এত বেশি বিল পাস হওয়ার নজির নেই।

সংসদ সূত্রে জানা গেছে, এর আগের ২৫ কার্যদিবসের বাজেট অধিবেশনে পাস হয়েছিল ১৫টি বিল। চলতি বছরের সবচেয়ে দীর্ঘ অধিবেশন ২০তম অধিবেশনেও ১৫টি বিল পাস হয়েছিল। আর আগের চার বছরে ১৯টি অধিবেশনে মোট বিল পাস হয়েছিল ১৩০টি।

আজ বৃহস্পতিবার ২২তম অধিবেশনের শেষ দিনে জাতীয় ক্রীড়া পরিষদ বিল, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলী) বিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল পাস হয়। এর আগে, বুধবার (১৯ সেপ্টেম্বর) পাস হয়েছে ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল এবং কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পাস হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, কৃষি বিপণন বিল ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল নামের তিনটি বিল।

১৭ সেপ্টেম্বর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল; ১৬ সেপ্টেম্বর সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল ও যৌতুক নিরোধ বিল; ১৩ সেপ্টেম্বর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল এবং ১২ সেপ্টেম্বর বস্ত্র বিল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল পাস হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ দিনের অধিবেশনে ১৮ বিল পাস

আপডেট সময় ১১:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮